Web Analytics

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নারায়ণগঞ্জের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন। রোববার চেম্বার বিচারপতি মো. রেজাউল হক রাষ্ট্রপক্ষের করা আবেদন ‘নো অর্ডার’ দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার দুটি হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া জামিন স্থগিতের আবেদন খারিজ করেন।

এর ফলে আইভীর বিরুদ্ধে থাকা মোট ১২টি মামলাতেই জামিন বহাল রয়েছে। আইনজীবীরা জানিয়েছেন, এতে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। আদালতে আইভীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোতাহার হোসেন সাজু ও এস এম সিদ্দিকুর রহমান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।

আইভীর আইনজীবী এস এম হৃদয় রহমান জানান, জামিন বহালের আদেশ ও প্রত্যয়ন কারা কর্তৃপক্ষের কাছে পাঠানোর প্রক্রিয়া চলছে। আনুষ্ঠানিকতা শেষ হলে চলতি সপ্তাহেই তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।