Web Analytics

বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন (বিএমজিটিএ) মাদ্রাসাসহ দেশের পুরো শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবি জানিয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীর ডেমরায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় কেন্দ্রীয় নেতারা এ দাবি তোলেন।

বক্তারা বলেন, দেশের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের জীবনযাত্রার মান ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা জরুরি। তারা সরকারি চাকরিজীবীদের মতো শিক্ষকদের পূর্ণাঙ্গ উৎসব ভাতা এবং সমপরিমাণ চিকিৎসা ও বাড়িভাড়া ভাতা নির্ধারণের দাবি জানান। একই সঙ্গে দ্রুততম সময়ে শিক্ষকদের জন্য বদলি প্রথা চালুর আহ্বান জানানো হয়।

সংগঠনটি মাদ্রাসার প্রশাসনিক পদগুলোতে জেনারেল শিক্ষকদের নিয়োগের সুযোগ সৃষ্টি এবং ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে শতভাগ বেতন-ভাতা প্রদানের দাবিও জানায়। বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় জাতীয়করণের কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি আব্দুস শাকুর এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম মহাসচিব মেহেদী হাসান সরকার।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।