Web Analytics

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলে নতুন শর্ত আরোপের কথা বিবেচনা করছে ইরান। সিএনএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, একজন জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার বরাতে তেহরান জানিয়েছে, যদি তেলের কার্গো বা লেনদেন চীনা মুদ্রা ইউয়ানে সম্পন্ন হয়, তবেই নির্দিষ্ট সংখ্যক ট্যাংকারকে প্রণালি দিয়ে যাওয়ার অনুমতি দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। বর্তমানে ইরান এই জলপথে ট্যাংকার চলাচল নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা প্রণয়ন করছে।

ওই কর্মকর্তা জানান, বিশ্বজুড়ে তেলের বাজার এখনো মার্কিন ডলারের নিয়ন্ত্রণে থাকলেও ইরান এই প্রথা ভাঙার ইঙ্গিত দিচ্ছে। পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে থাকা রাশিয়া ইতিমধ্যে রুবল বা ইউয়ানে তেল বিক্রি শুরু করেছে। ইরানও সেই পথ অনুসরণ করে আন্তর্জাতিক জ্বালানি বাজারে চীনা মুদ্রার প্রভাব বাড়াতে চায়।

এই পদক্ষেপ কার্যকর হলে বৈশ্বিক তেলবাজারে ডলারের প্রভাব কিছুটা কমে গিয়ে ইউয়ানের অবস্থান আরও শক্তিশালী হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।