Web Analytics

রাজধানীর যাত্রাবাড়ীতে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার প্রধান ক্যাম্পাসে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অনার্স-মাস্টার্স শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী এবং প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মাদ আবু জাফর খান। অনার্স পর্যায়ে জিপিএ-৫ অর্জনকারী ১৪ শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে তা’মীরুল মিল্লাতের ঐতিহ্য, জাতি গঠনে অবদান এবং ইসলামী স্কলার তৈরিতে ভূমিকার কথা তুলে ধরেন। তিনি শিক্ষার্থীদের যুগোপযোগী শিক্ষা ও অহী জ্ঞান অর্জনে উৎসাহিত করেন। নবীন শিক্ষার্থীদের জন্য আয়োজিত ওরিয়েন্টেশন সেশনে একাডেমিক জীবন, উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সভাপতির বক্তব্যে ড. মাদানী একাডেমিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা অর্জনের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের ইসলামী মূল্যবোধে দৃঢ় থেকে সমাজের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।