Web Analytics

ইসরাইল দক্ষিণ লেবাননের শেবা মালভূমি ও ওয়াদি আল-সালুকি এলাকায় বড় আকারের সামরিক অভিযান শুরু করেছে। ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র এলা ওয়াওয়েয়া জানান, এই অভিযানের লক্ষ্য ‘সন্ত্রাসী অবকাঠামো’ ধ্বংস করা এবং দক্ষিণ লেবাননে আভিযানিক নিয়ন্ত্রণ জোরদার করা। কয়েক দিন আগে শুরু হওয়া এই অভিযানে স্থলবাহিনী অংশ নিচ্ছে এবং লিতানি নদীর উত্তরে হিজবুল্লাহর বিরুদ্ধে আক্রমণ সম্প্রসারিত হয়েছে। ইসরাইলি বাহিনী নাবাতিয়ার আশপাশেও অভিযান চালাচ্ছে এবং প্রয়োজনে তা আরও বিস্তৃত করার প্রস্তুতি রয়েছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি সেনারা নাবাতিয়া শহর ঘিরে ফেলার চেষ্টা করছে এবং ভারি বোমাবর্ষণ ও বিমান হামলা চালিয়ে অন্যান্য শহরের দিকেও অগ্রসর হচ্ছে। ইসরাইল লেবাননের দক্ষিণাঞ্চলকে সংঘাতপূর্ণ এলাকা ঘোষণা করে সবাইকে জাহরানি নদীর উত্তরে সরে যেতে সতর্ক করেছে। এতে মানবিক সংকট আরও তীব্র হয়েছে এবং ইসরাইলি আগ্রাসনে ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

দক্ষিণ লেবাননে পরিস্থিতি ক্রমেই অস্থিতিশীল হয়ে উঠছে, এবং অভিযানের বিস্তার নতুন এলাকায় ছড়িয়ে পড়ায় মানবিক বিপর্যয় আরও গভীর হতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।