Web Analytics

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর গোয়েন্দা শাখা যুক্তরাষ্ট্রকে সতর্ক করে জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ওয়াশিংটনের সামনে দুটি পথ খোলা আছে—একটি বড় ধরনের সামরিক সংঘাতে জড়ানো অথবা একটি অস্বস্তিকর সমঝোতায় পৌঁছানো। বিবিসি ফার্সির তথ্য অনুযায়ী, আইআরজিসির সাম্প্রতিক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত নেওয়ার সময় দ্রুত ফুরিয়ে আসছে এবং ডোনাল্ড ট্রাম্পকে এখন কঠিন সামরিক পদক্ষেপ বা অপছন্দনীয় চুক্তির মধ্যে একটি বেছে নিতে হবে।

অন্যদিকে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন, ইরানের শান্তি প্রস্তাব তিনি খতিয়ে দেখবেন, তবে প্রাথমিকভাবে তা সন্তোষজনক মনে করছেন না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নয় দফা প্রস্তাবের জবাবে তেহরান ১৪ দফা পাল্টা প্রস্তাব পাঠিয়েছে। আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানায়, যুক্তরাষ্ট্র দুই মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিলেও ইরান বলেছে, ৩০ দিনের মধ্যে সমাধান না হলে দীর্ঘ যুদ্ধবিরতির চেয়ে সংঘাতের অবসানই বেশি গুরুত্বপূর্ণ।

ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা কমার বদলে শর্ত ও পাল্টা শর্তে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।