Web Analytics

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার ৫০ সেন্টে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ কয়েক ডজন দেশ রেকর্ড পরিমাণে জরুরি মজুত ছাড়ার ঘোষণা দিলেও দাম কমেনি। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে ৯৪ ডলার ৯২ সেন্টে দাঁড়িয়েছে।

তেলের এই উর্ধ্বগতির পেছনে মধ্যপ্রাচ্যে ইরানের নতুন করে হামলার প্রভাব রয়েছে, যা জ্বালানি সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোকে ক্ষতিগ্রস্ত করেছে। সপ্তাহের শুরুতে তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়ে গেলেও পরবর্তীতে ব্যাপক ওঠানামা দেখা গেছে।

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে একাধিক জাহাজে হামলার খবর বাজারে অস্থিরতা বাড়িয়েছে, যা বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।