Web Analytics

যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিদেশি শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং বিদেশি সাংবাদিকদের জন্য নতুন ভিসা বিধিনিষেধ ঘোষণা করেছে। দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) বৃহস্পতিবার এ সংক্রান্ত চূড়ান্ত বিধিমালা প্রকাশ করে। নতুন নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক শিক্ষার্থীদের এফ (F), বিনিময় কর্মসূচির জে (J) এবং সাংবাদিকদের আই (I) ভিসার জন্য নির্দিষ্ট মেয়াদ নির্ধারণ করা হয়েছে। ফেডারেল রেজিস্টারে প্রকাশের ৬০ দিন পর কংগ্রেসের পর্যালোচনা শেষে এটি কার্যকর হবে। শিক্ষার্থী ও বিনিময় কর্মসূচির ভিসার সর্বোচ্চ মেয়াদ চার বছর এবং সাংবাদিকদের জন্য ২৪০ দিন, চীনা সাংবাদিকদের জন্য ৯০ দিন নির্ধারণ করা হয়েছে।

ডিএইচএস জানিয়েছে, অ-অভিবাসী ভিসাধারীর সংখ্যা দ্রুত বাড়ায় কার্যকর নজরদারি কঠিন হয়ে পড়েছে। ২০২৪ সালে ১৮ লাখের বেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে, যা আগের বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। নতুন নিয়মে স্নাতকোত্তর শিক্ষার্থীরা অনুমতি ছাড়া বিষয় বা প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন না এবং পড়াশোনা শেষে দেশে ফেরার সময়সীমা ৬০ দিন থেকে কমিয়ে ৩০ দিন করা হয়েছে।

সাবেক কর্মকর্তা ও অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এই বিধিনিষেধের কোনো আইনগত ভিত্তি নেই এবং এটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে পড়াশোনায় নিরুৎসাহিত করতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।