মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে আজই একটি চুক্তি হতে পারে। নয়াদিল্লিতে তিনি জানান, গত রাতে বা আজ কিছু অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হয়েছিল, তবে এখনই নিশ্চিতভাবে কিছু বলা ঠিক হবে না। তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেন যে, ইরান পরমাণু ইস্যুতে একটি বাস্তব ও তাৎপর্যপূর্ণ আলোচনায় অংশ নেবে।
রুবিও আরও বলেন, ইসরাইলের আত্মরক্ষার অধিকার সবসময়ই রয়েছে। হিজবুল্লাহ যদি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বা করতে চায়, তবে ইসরাইলের জবাব দেওয়ার বা তা প্রতিরোধের পূর্ণ অধিকার আছে। অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে নতুন কোনো চুক্তিতে তাড়াহুড়ো করবে না। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লিখেছেন, চুক্তি চূড়ান্ত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর নৌ অবরোধ বহাল থাকবে।
এই অবস্থানগুলো ইঙ্গিত দিচ্ছে যে, ইরানকে ঘিরে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার হলেও যুক্তরাষ্ট্র সতর্ক অবস্থান বজায় রাখছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।