Web Analytics

বৈশ্বিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে থাকায় অভ্যন্তরীণ বাজারে প্রভাব কমাতে চীন সাময়িকভাবে জ্বালানির দাম নিয়ন্ত্রণে এনেছে। সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এক দশকেরও বেশি সময় আগে চালু হওয়া জ্বালানি মূল্য নির্ধারণ ব্যবস্থার পর এই প্রথম এমন হস্তক্ষেপ করল বেইজিং। দেশটির জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি) মধ্যরাত থেকে পেট্রোল ও ডিজেলের সর্বোচ্চ খুচরা মূল্য বাড়ালেও সাময়িক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নিয়ে তা সীমিত রাখে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পেট্রোলের দাম প্রতি মেট্রিক টনে ১,১৬০ ইউয়ান এবং ডিজেলের দাম ১,১১৫ ইউয়ান বাড়ানো হয়েছে, যেখানে কোনো হস্তক্ষেপ না হলে এই বৃদ্ধি যথাক্রমে ২,২০৫ ইউয়ান ও ২,১২০ ইউয়ান হতে পারত। এনডিআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির ধাক্কা কমানো, ভোক্তা ও শিল্পখাতের ওপর চাপ হ্রাস এবং অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখাই এই পদক্ষেপের লক্ষ্য।

সংস্থার এক কর্মকর্তা বলেন, বৈশ্বিক তেলের দাম আরও বাড়লে সরকার সরবরাহ স্থিতিশীল রাখতে কর ও ভর্তুকি সহায়তা দিতে পারে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চীন কৌশলগত তেল মজুদ বৃদ্ধি ও নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।