Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, ৭০ শতাংশ মানুষকে অপমান করার অপরাধে সরকারের স্বেচ্ছায় পদত্যাগ করাই সম্মানজনক হবে। জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের বর্ষপূর্তি উপলক্ষে রোববার জাতীয় প্রেসক্লাবে জামায়াতে ইসলামী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

মুজিবুর রহমান বলেন, সরকার জুলাই সনদ মানবে বলে ওয়াদা করেছিল, কিন্তু তা মানছে না। তিনি আমানত রক্ষা এবং ওয়াদা পূরণ নিয়ে একটি হাদিসের উল্লেখ করেন এবং বলেন, প্রধানমন্ত্রীও কয়েকটি জায়গায় ওই হাদিসের কথা বলেছেন। তাঁর প্রশ্ন, সরকারের এই অবস্থান ওয়াদা লঙ্ঘন কি না।

জামায়াতের এই নেতা বলেন, একটি বিষয়ে ৭০ শতাংশ মানুষ মতামত ও রায় দিয়েছে। তাঁর মতে, সেই রায় না মানা হলে জনগণ অপমানিত হয়। তিনি বলেন, সরকারকে হয় ৭০ ভাগ মানুষের রায় মানতে হবে, নয়তো জনগণকে অপমান করার অপরাধে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।