Web Analytics

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের কারণে ভারতের মুদ্রা রুপি ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। শুক্রবার প্রতি ডলারের বিপরীতে রুপির বিনিময়মূল্য দাঁড়ায় ৯২.৩৯, যা আগের দিনের ৯২.৩৫৭৫ রেকর্ডকেও অতিক্রম করেছে। বিশ্লেষকেরা সতর্ক করেছেন, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘস্থায়ী হলে ভারতের মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।

রয়টার্স জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে রুপির মান ১ শতাংশের বেশি কমেছে। তবে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার হস্তক্ষেপের ফলে রুপি অন্যান্য উদীয়মান অর্থনীতির মুদ্রার তুলনায় কিছুটা স্থিতিশীল রয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারিতে ভোক্তা মূল্যসূচক (সিপিআই) অনুযায়ী খুচরা মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৩.২১ শতাংশে, যা জানুয়ারিতে ছিল ২.৭৪ শতাংশ। এটি গত দশ মাসের মধ্যে সর্বোচ্চ।

খাদ্য মূল্যস্ফীতিও বেড়ে ফেব্রুয়ারিতে হয়েছে ৩.৪৭ শতাংশ, যা আগের মাসে ছিল ২.১৩ শতাংশ। নতুন সিপিআই সূচকে ভিত্তিবছর ২০২৪ ধরা হয়েছে এবং ভোগ্যপণ্যের তালিকা ২৯৯টি থেকে বাড়িয়ে ৩৫৮টি করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।