Web Analytics

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট জেলায় অবৈধ সোনার খনির বিরুদ্ধে যৌথ অভিযান শেষে বন্দুকযুদ্ধে ১০ পুলিশ সদস্য ও ১৮ সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার কোহাটের দারাবো কাচ এলাকায় পুলিশ ও স্থানীয় প্রশাসন এ অভিযান চালায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, অভিযান শেষে ফেরার পথে পুলিশ দলের ওপর ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে পরিচিত একটি সশস্ত্র গোষ্ঠী হামলা চালায়। হামলাকারীদের সঙ্গে একটি অপরাধী চক্রের যোগসাজশ ছিল বলেও পুলিশের দাবি। পরবর্তী তীব্র বন্দুকযুদ্ধে ১৮ সন্ত্রাসী নিহত হন এবং খাইবার পাখতুনখোয়া পুলিশের ১০ সদস্য প্রাণ হারান।

ঘটনায় জড়িত অপরাধী চক্র ও তাদের সহযোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। পাকিস্তানে সাম্প্রতিক সময়ে জঙ্গি হামলা বেড়েছে। পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে ২২৫টি জঙ্গি হামলা হয়, যা ১২ বছরে এক মাসে সর্বোচ্চ; আগস্টে ছিল ১৯৯টি। পাকিস্তান বলছে, বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করে হামলা চালাচ্ছে, তবে ইসলামাবাদ ও কাবুলের আলোচনা বিরোধ মেটাতে পারেনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।