Web Analytics

বাংলাদেশের মন্ত্রিসভা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো অনুমোদন করেছে, যেখানে মূল বেতন ১০০ থেকে ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে এবং বিভিন্ন ভাতা পুনর্নির্ধারণ করা হয়েছে। প্রজ্ঞাপন জারির অপেক্ষায় থাকা এই কাঠামো নিয়ে অর্থ বিভাগ কাজ করছে এবং ভেটিংয়ের জন্য তা আইন মন্ত্রণালয়ে পাঠানোর কথা রয়েছে। চলতি বছরের ১ জুলাই থেকে ২০২৭ সালের ১ জুলাইয়ের মধ্যে তিন ধাপে মূল বেতন ও নিট পেনশন বাস্তবায়ন হবে। সব ভাতা একযোগে কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।

এলাকাভেদে বাড়িভাড়া ভাতা বাড়ানো হয়েছে এবং বয়সভিত্তিক চিকিৎসা ভাতা ৩ হাজার থেকে ৬ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। সব গ্রেডের কর্মচারী মোবাইল ভাতা পাবেন; গ্রেড-৫ ও তার ঊর্ধ্বে ৫০০ টাকা এবং গ্রেড-৬ ও নিচে ১৫০ টাকা। যাতায়াত ভাতা ৩০০ থেকে ৬০০ টাকা, টিফিন ভাতা ২০০ থেকে ৫০০ টাকা এবং ধোলাই ভাতা ১০০ থেকে ৩০০ টাকায় উন্নীত করা হয়েছে। প্রতিবন্ধী সন্তানের জন্য সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে মাসে ৩ হাজার টাকা ভাতা চালু হচ্ছে।

নিট পেনশনের সর্বনিম্ন সীমা ১০ হাজার এবং সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রযোজ্য ক্ষেত্রে ঝুঁকি ও বিশেষ ভাতা ২০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ রয়েছে এবং সামরিক বাহিনীর অধিকাংশ ভাতা ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। চলতি অর্থবছরে মূল বেতন ও নিট পেনশনে প্রয়োজন হবে ১ লাখ ৬৮ হাজার ৬৫৬ কোটি টাকা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।