Web Analytics

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক বলেছেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলেও বৈশ্বিক তেলের বাজার স্বাভাবিক অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লাগবে। আনাদোলুর বরাতে জানা যায়, রোববার রাশিয়ার সম্প্রচার সংস্থা ভিজিটিআরকে-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের সংকটের কারণে বিশ্বজুড়ে জ্বালানি সম্পদের ঘাটতি দেখা দিয়েছে।

নোভাক জানান, বিপুল পরিমাণ ব্যারেল তেল বাজারে পৌঁছায়নি এবং হরমুজ প্রণালিতে বহু জাহাজ আটকা পড়েছে, ফলে দ্রুত ভারসাম্য ফিরিয়ে আনা সম্ভব নয়। তার মতে, আগের অবস্থায় ফিরতে কয়েক মাস সময় লাগবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরাইল ইরানে হামলা চালানোর পর তেহরান হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নেয়, যা এশিয়াজুড়ে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায়। যুদ্ধটি বর্তমানে স্থগিত রয়েছে এবং স্থায়ী সমাধানের প্রচেষ্টা চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।