Web Analytics

ইউক্রেনের ধারাবাহিক হামলায় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ায় তীব্র সংকটে পড়েছে রাশিয়া। এই পরিস্থিতি মোকাবিলায় দেশটি সমুদ্রপথে ভারত থেকে পেট্রোল আমদানি শুরু করেছে। বুধবার শিল্পসংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, অন্তত ৬০ হাজার মেট্রিক টন পেট্রোল ইতোমধ্যে দুটি ট্যাংকারে করে রাশিয়ার উদ্দেশে পাঠানো হয়েছে। রাশিয়ার ১১টি অঞ্চলে জ্বালানি সংকট দেখা দিয়েছে, ফিলিং স্টেশনে রেশনিং চলছে এবং দাম রেকর্ড পরিমাণে বেড়েছে।

ক্রেমলিন জানিয়েছে, রাশিয়া গ্রহণযোগ্য দামে জ্বালানি আমদানির বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা করছে। তবে রাশিয়ার জ্বালানি মন্ত্রণালয় ও ভারতের তেল মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। আরেকটি সূত্র জানায়, রাশিয়া প্রতি মাসে প্রায় ৪ লাখ টন পেট্রোল আমদানির পরিকল্পনা করছে, যার মধ্যে বেলারুশও রয়েছে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন স্বীকার করেছেন যে ইউক্রেনীয় ড্রোন হামলায় কিছু অঞ্চলে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন।

রাশিয়ার পার্লামেন্ট সম্প্রতি কর আইনে সংশোধনী এনে জ্বালানি আমদানিতে ভর্তুকির ব্যবস্থা করেছে। অন্যদিকে, জুন মাসে ভারতের রুশ অপরিশোধিত তেল আমদানি রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।