Web Analytics

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ ধরতে গিয়ে ১০ জেলে অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত নোটাবেঁকী, আগুনজ্বালা, জলঢাকা, চালতেবেড়ে ও রায়মঙ্গল নদী এলাকায় ঘটনাগুলো ঘটে। স্বজনদের ভাষ্য, অপহৃতদের মুক্তির জন্য মাথাপিছু এক লাখ টাকা করে মুক্তিপণ দাবি করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের আমির আলী ও দাতিনাখালী গ্রামের আলম সানার নেতৃত্বাধীন দুটি বাহিনীর পরিচয়ে জেলেদের তুলে নেওয়া হয়। অপহৃতরা শ্যামনগর ও কয়রা উপজেলার বাসিন্দা। অপহরণকারীদের কাছ থেকে ফিরে আসা কয়েকজন জেলে জানান, প্রতিটি নৌকায় তিনজন থাকলেও সেখান থেকে একজন করে জেলেকে নিয়ে যাওয়া হয়।

তাদের দাবি, নুরুজ্জামান, দিদারুল ও ইমরানসহ নয়জনের জন্য মাথাপিছু এক লাখ টাকা চাওয়া হয়েছে। নৌকাসহ বনের ভেতরে একা থাকা সুরাত আলীর জন্য তুলনামূলক কম মুক্তিপণ চাওয়া হলেও অঙ্ক জানা যায়নি। বন বিভাগের টহল দল উদ্ধার অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন সহকারী বন সংরক্ষক শাহিনুর ইসলাম। পুলিশ মুক্তিপণের টাকা আদায়ে ব্যবহৃত মুঠোফোন নম্বরের মালিক শনাক্তের চেষ্টা করছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।