Web Analytics

টানা তৃতীয়বারের মতো ফুটবল বিশ্বকাপে জায়গা করতে ব্যর্থ হওয়ার পর ইতালিয়ান ফুটবলে শুরু হয়েছে বড় ধরনের অস্থিরতা। বাছাইপর্ব থেকে বিদায়ের দুই দিন পর ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি গ্যাব্রিয়েল গ্রাভিনা পদত্যাগের ঘোষণা দেন। শুরুতে পদত্যাগে অনীহা জানালেও বৃহস্পতিবার তিনি মত বদলান। এরপর দায়িত্ব ছাড়েন ইতালির ফুটবল প্রতিনিধিদলের প্রধান ও কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। আবেগঘন এক বিবৃতিতে বুফন জানান, বসনিয়ার বিপক্ষে ম্যাচ শেষের পরই তার পদত্যাগের সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ হৃদয় থেকে আসা।

এরপর পদত্যাগের ধারায় যোগ দেন ইতালির কোচ জেন্নারো গাত্তুসো। ইএসপিএন জানায়, গাত্তুসো কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ইতালিয়ান সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তার উত্তরসূরি হিসেবে চারজন কোচের নাম আলোচনায় রয়েছে—রবার্তো মানচিনি, অ্যান্তোনিও কন্তে, ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি ও পেপ গার্দিওলা। ‘লা গাজেত্তা দেলো স্পোর্ত’ জানায়, ইউরো ২০২০ জয়ী কোচ মানচিনি এগিয়ে আছেন।

বসনিয়া ও হার্জেগাভিনার কাছে টাইব্রেকারে হেরে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপে উঠতে না পারায় ইতালিয়ান ফুটবলে সমালোচনার ঝড় বইছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।