Web Analytics

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অভিযোগ করেছে, দেশের জ্বালানি খাত চিহ্নিত মাফিয়া ব্যবসায়ী গোষ্ঠীর হাতে তুলে দিয়ে রাষ্ট্র ও জনগণকে জিম্মি করার চক্রান্ত চলছে। ১০ আগস্ট ২০২৬ প্রকাশিত এক যৌথ বিবৃতিতে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন বলেন, এ উদ্যোগ দেশবিরোধী ও জনস্বার্থবিরোধী। এটি বন্ধ না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে দলটি।

বিবৃতিতে এনসিপি বিভিন্ন গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদনের উল্লেখ করে বলে, ঋণ জালিয়াতি, ব্যাংক লুটপাট ও অর্থপাচারের অভিযোগে অভিযুক্ত একটি বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠীকে জাতীয় পেট্রোলিয়াম বাণিজ্যের বড় অংশ নিয়ন্ত্রণের সুযোগ দেওয়ার প্রস্তুতি চলছে। দলটির ভাষ্য, আইনি বাধ্যবাধকতা ও রাষ্ট্রীয় নিয়মকানুন উপেক্ষা করে এ প্রক্রিয়া এগোনো হচ্ছে এবং তা জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য ঝুঁকিপূর্ণ।

এনসিপি দাবি করেছে, তদন্ত কমিটি গঠন, বিপিসির চেয়ারম্যান অপসারণ এবং নীতিমালার খসড়া তৈরিতে অস্বাভাবিক তাড়াহুড়া হয়েছে। দলটি অবিলম্বে কথিত বেসরকারিকরণ নীতি ও প্রক্রিয়া বাতিল করে জ্বালানি খাতের পূর্ণ পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের হাতে নিশ্চিত করার দাবি জানিয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে সম্পূর্ণ রাষ্ট্রীয় মালিকানা ও নিয়ন্ত্রণে ফিরিয়ে আনার কথাও বলেছে তারা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।