Web Analytics

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে ইসরাইল ও লেবাননের মধ্যে আনুষ্ঠানিক আলোচনা শুরু হতে যাচ্ছে, যা দুই দেশের মধ্যে বিরল কূটনৈতিক যোগাযোগ হিসেবে দেখা হচ্ছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে ইসরাইলের পক্ষে যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার এবং লেবাননের পক্ষে ওয়াশিংটনে নিযুক্ত রাষ্ট্রদূত নাদা হামাদেহ মোয়াওয়াদ অংশ নিচ্ছেন। আলোচনায় লেবাননে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইকেল ইসাওও উপস্থিত থাকবেন।

এই বৈঠকের আগে দুই দেশের রাষ্ট্রদূতদের মধ্যে একটি ফোনালাপ হয়, যা কূটনৈতিক সম্পর্ক না থাকা সত্ত্বেও নজিরবিহীন ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। লেবাননে ইসরাইলের আগ্রাসন বন্ধে আন্তর্জাতিক চাপের মধ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। ওই আগ্রাসনে দুই হাজারেরও বেশি মানুষ নিহত এবং দশ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে জানা গেছে। ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননে অগ্রসর হচ্ছে এবং বৈরুতেও একাধিক হামলা চালিয়েছে।

ইসরাইল জানিয়েছে, তারা হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে না, অন্যদিকে হিজবুল্লাহও লেবাননের সরাসরি আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।