Web Analytics

বান্দরবানের আলীকদম উপজেলায় বিশুদ্ধ খাওয়ার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। প্রায় দশ বছর আগে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি শোধনাগার প্রকল্পের কাজ শুরু করলেও ছয় মাসের মধ্যে অর্থসংকটে তা বন্ধ হয়ে যায়। এরপর থেকে প্রকল্পটি আর চালু হয়নি, ফলে এলাকাবাসী প্রতি বছর গ্রীষ্মে পানির সংকটে ভোগে।

সরেজমিনে দেখা গেছে, গত তিন মাস ধরে আলীকদম উপজেলা সদর ও আশপাশের পাহাড়ি এলাকায় পানির চরম সংকট চলছে। বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন প্রতিদিন ক্ষতিগ্রস্তদের মধ্যে খাওয়ার পানি বিতরণ করছে। স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর রিংওয়েল স্থাপনের ক্ষুদ্র প্রকল্প নেওয়া হলেও তা বৃষ্টির মৌসুমে বাস্তবায়ন করা হয়, ফলে কার্যকারিতা কমে যায়।

একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, পানবাজার এলাকায় খাওয়ার ও নিত্যব্যবহার্য পানির সংকট চলছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জানান, অসমাপ্ত পানি শোধনাগার প্রকল্পের জন্য ৪৬ লাখ টাকা বরাদ্দ হয়েছে বলে শুনেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।