শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬-এর প্রথম সিজন শুক্রবার, ৩০ অক্টোবর থেকে শুরু হচ্ছে। শিশুদের ইংরেজি বানান প্রতিযোগিতাটির বিভাগীয় রাউন্ডের প্রথম পর্ব সেদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে। এতে খুলনা, বরিশাল, রাজশাহী ও রংপুর বিভাগের প্রতিযোগীরা অংশ নেবে।
শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ আয়োজনে বাংলা মাধ্যমের স্কুল ও মাদ্রাসার চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হচ্ছে। এটি প্রতি শুক্র ও রবিবার সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে প্রচারিত হবে। গত আগস্টে দেশব্যাপী প্রাথমিক বাছাই পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে থেকে বিভাগীয় পর্যায়ের জন্য ৪০০ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।
দেশের আট বিভাগে আয়োজিত বিভাগীয় রাউন্ড থেকে চূড়ান্ত পর্বের জন্য ১০০ জন নির্বাচিত হবে। চ্যাম্পিয়ন পাবে তিন লাখ টাকা, প্রথম ও দ্বিতীয় রানার-আপ পাবে যথাক্রমে দুই লাখ ও এক লাখ টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অধিকারী প্রত্যেকে ৫০ হাজার টাকা এবং সেরা ১০-এ থাকা প্রত্যেকে একটি ল্যাপটপ পাবে। আয়োজকদের লক্ষ্য ইংরেজি বানান, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস ও দ্রুত চিন্তার সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি করা।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।