Web Analytics

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। তিনি চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ এবং পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগে তাঁর বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীর সই করা প্রজ্ঞাপনে গত রোববার, ১৫ নভেম্বর, বরখাস্তের আদেশ জারি হয়। মঙ্গলবার, ১৭ নভেম্বর, মন্ত্রণালয় প্রজ্ঞাপনটি প্রকাশ করে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, উল্লিখিত অভিযোগকে কেন্দ্র করে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় মো. জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, ১৪ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম নগরের নাসিরাবাদ হাউজিং সোসাইটির পুলিশ অফিসার্স মেস থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সরকারি চাকরি আইন অনুযায়ী, ১৪ নভেম্বর থেকেই তাঁর সাময়িক বরখাস্ত কার্যকর হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।