Web Analytics

পবিত্র হজ ও ঈদুল আযহা উপলক্ষে বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বার্তায় তিনি ইসরাইলকে মধ্যপ্রাচ্যের ক্যানসার টিউমার আখ্যা দিয়ে দেশটিকে নির্মূলের অঙ্গীকার করেন। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, খামেনি ইসরাইলকে এই অঞ্চলের বিপজ্জনক ও মারাত্মক ক্যানসার টিউমার হিসেবে বর্ণনা করেছেন এবং বলেন, ইসরাইলকে অবশ্যই উৎখাত করতে হবে এবং তা করা হবে।

তিনি আরও বলেন, ইরানের বিধ্বংসী আঘাতে জায়নবাদী শাসন অসহায় হয়ে পড়েছে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ইরানের কঠোর জবাবকে তিনি “কঠিন চপেটাঘাত” হিসেবে উল্লেখ করেন। খামেনি জানান, এ বছরের হজ মৌসুমে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে বর্জনের আহ্বান বিশেষ গুরুত্ব বহন করছে। তার মতে, ইসলামি উম্মাহর প্রধান স্লোগান হওয়া উচিত “আমেরিকার মৃত্যু হোক” এবং “ইসরাইলের মৃত্যু হোক।”

এই বার্তা ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী অবস্থানকে পুনরায় জোরালোভাবে তুলে ধরে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।