Web Analytics

ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের একটি প্রতিনিধিদল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েমের সঙ্গে বৈঠক করেছে। রোববার ডাকসু ভবনে ভিপির কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে সুযোগ তৈরির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। দূতাবাসের পলিটিক্যাল অফিসার জেমস এ. স্টুয়ার্ড ও পাবলিক ডিপ্লোম্যাসি অফিসার স্কট হার্টম্যান উপস্থিত ছিলেন।

আলোচনায় যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ও আর্থিক সহায়তা বাড়ানোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একাডেমিক এক্সচেঞ্জ, গবেষণা, ফেলোশিপ এবং আন্তর্জাতিক শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণ নিয়েও কথা হয়। সাদিক কায়েম মেধাবী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বৃত্তি ও আর্থিক সহায়তা আরও সহজলভ্য করার ওপর গুরুত্ব দেন।

বিদেশে পড়াশোনার প্রস্তুতি, বিশ্ববিদ্যালয়ে আবেদন, ইংরেজি ভাষা দক্ষতা, গবেষণা ও একাডেমিক লেখালেখি বিষয়ে কর্মশালা, সেমিনার ও কাউন্সেলিং আয়োজনের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে। শিক্ষার্থীদের ক্যারিয়ার ও পেশাগত দক্ষতা বাড়াতে যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও পেশাজীবী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ তৈরির বিষয় আলোচনা হয়। উভয় পক্ষ আন্তর্জাতিক সম্পৃক্ততা, শিক্ষা ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ, জ্ঞান-অভিজ্ঞতা বিনিময় এবং নেতৃত্ব বিকাশে সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।