Web Analytics

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (২ জুন ২০২৬) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার একটি দল ফতেখারকুল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চৌমুহনী কাঁচাবাজার এলাকার উত্তর পাশে রামু-চট্টগ্রাম মহাসড়কের ওয়াজেদ কমপ্লেক্সের সামনে অভিযান পরিচালনা করে। এ অভিযানে নেতৃত্ব দেন রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

অভিযানকালে একটি সিএনজি অটোরিকশা তল্লাশি করে মো. সফিউল আলম (২৬) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তার হেফাজত থেকে ৮ হাজার ইয়াবা ট্যাবলেট, একটি ওয়ান প্লাস অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন এবং কক্সবাজার থ-১১-৮৫০৪ নম্বরের সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

রামু থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।