Web Analytics

সুন্দরবনে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে দায়ের করা মামলায় মোংলা থানার পুলিশ শাহরিয়ার সুমনকে আটক করেছে। সোমবার রাত সাড়ে ১০টার দিকে মোংলা উপজেলার বৈদ্যমারী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। স্থানীয়দের কাছে তিনি নিজেকে যুবদলের কর্মী হিসেবে পরিচয় দিতেন বলে জানা গেছে, তবে স্থানীয় সূত্রের ভাষ্য অনুযায়ী তাঁর কোনো সাংগঠনিক পদ নেই।

গত শনিবার দুপুরে চাঁদপাই রেঞ্জের একটি খাল থেকে বিষ দিয়ে মাছ ধরে ফেরার সময় গ্রামবাসী দুই জেলেকে প্রায় ২০০ কেজি মাছ ও একটি নৌকাসহ আটক করেন। আটক জেলেরা মুহিদুল হাওলাদার ও নাঈম শেখ। স্থানীয়দের ধারণ করা ভিডিওতে তারা সুমনের নির্দেশে সুন্দরবনে গিয়ে বিষ প্রয়োগে মাছ ধরার কথা বলেন। তবে সুমন কাউকে পাঠানোর অভিযোগ অস্বীকার করেন।

অভিযোগ রয়েছে, প্রভাবশালী মহলের হুমকিতে দুই জেলেকে মাছ ও নৌকাসহ ছেড়ে দেওয়া হয়; আলামতগুলো এখনো পুলিশ বা বন বিভাগের জব্দে আসেনি। সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়ার পর সুন্দরবন পূর্ব বন বিভাগ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলামকে প্রধান করে গঠিত কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে সুমনকে আদালতে পাঠানো হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।