Web Analytics

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ দিনাজপুর জেলা শাখা। ১ আগস্ট শনিবার বেলা ১১টায় স্থানীয় ইনস্টিটিউট মাঠে সমাবেশটি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একই মাঠ থেকে মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার ইনস্টিটিউট মাঠে এসে শেষ হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা জামায়াতের সাবেক আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আফতাব উদ্দীন মোল্লা। জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান সভাপতিত্ব করেন। জেলা সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক, সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ ও মাওলানা সাইদুল ইসলাম সৈকতসহ দলের বিভিন্ন নেতা বক্তব্য দেন।

বক্তারা দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করা যাবে না এবং এ কারণেই বর্তমান সরকার তা বাস্তবায়ন করতে চায় না। তারা বলেন, দেশের ৭০ ভাগ মানুষ গণভোটে রায় দিয়েছে এবং সংস্কার প্রস্তাব বাস্তবায়নে সময় ব্যয় হলেও তা এখনো কার্যকর হয়নি। বক্তারা অবিলম্বে গণভোটের গণরায় মেনে জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান। সমাবেশ ও মিছিলে জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।