Web Analytics

শিখ বিচ্ছিন্নতাবাদী নেতা গুরপতবন্ত সিং পন্নুনকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে করা দেওয়ানি মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের সাবেক প্রধান সামন্ত গোয়েলকে সমন পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত। নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালত সমন পৌঁছে দিতে দিল্লির পাতিয়ালা হাউস, তিস হাজারি ও দ্বারকা জেলা আদালতের সহায়তা চেয়েছে। ক্লার্কের তথ্যমতে, গত শুক্রবার ফেডেক্সে নথিগুলো পাঠানো হয়।

গত ১৩ নভেম্বর বিচারক ক্যাথরিন পোল্ক ফাইলা হেগ কনভেনশনের আওতায় সমন জারির নির্দেশ দেন। তাঁর আদেশে ভারতীয় আদালতকে দুই বিবাদীর কাছে আইনি নথি পৌঁছে দিতে সহযোগিতা চাওয়া হয়। আদেশে বলা হয়, ভারতের কেন্দ্রীয় কর্তৃপক্ষের মাধ্যমে সমন পাঠানোর স্বাভাবিক প্রক্রিয়া অনুসরণ করা হলেও আবেদনটি প্রত্যাখ্যাত হয়েছিল। পরে বিকল্প পদ্ধতিতে নথি পাঠানোর অনুমতি দেওয়া হয়।

নিষিদ্ধ সংগঠন শিখস ফর জাস্টিসের আইনজীবী পন্নুন কথিত হত্যাচেষ্টার ঘটনায় ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করেছেন। তাঁর অভিযোগ, ভারতের বিদেশি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করে তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। ভারত মামলাটিকে মনগড়া ও বিদ্বেষপ্রসূত বলে প্রত্যাখ্যান করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতে বিচারিক নথি পাঠানোর অনুরোধ আইন ও বিচার মন্ত্রণালয়ের মাধ্যমে করতে হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।