Web Analytics

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ সকাল ১১টায় শুরু হওয়া সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন। এর আগে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম স্পিকার নির্বাচিত হন। কায়সার কামালের নাম প্রস্তাব করেন সরকারপ্রধান তারেক রহমান, সমর্থন দেন মির্জা ফখরুল ইসলাম এবং বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে আব্দুল্লাহ মো. তাহের সমর্থন জানান।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর দ্বাদশ সংসদ ভেঙে দেওয়া হয়। দেড় বছর পর ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোট ৭৭টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের ভূমিকা নেয়। কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগের কোনো প্রতিনিধি এবার সংসদে নেই।

সংবিধান অনুযায়ী নির্বাচনের ফল ঘোষণার ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হয়। সেই অনুযায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।