Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ আগস্টের ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থান দেড় দশকের বেশি সময়ের ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়। ৪ আগস্ট প্রকাশিত বাণীতে তিনি শহীদদের আত্মত্যাগে গড়ে ওঠা জাতীয় ঐক্য যেকোনো মূল্যে রক্ষার আহ্বান জানান।

তিনি বলেন, গণঅভ্যুত্থানের মুখে ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল এবং দিনটি জাতীয়ভাবে উদ্যাপন করা হচ্ছে। তাঁর ভাষ্য অনুযায়ী, বিএনপিসহ ফ্যাসিবাদবিরোধী দল ও ভিন্নমতের মানুষ দীর্ঘদিন নির্যাতন, গুম, হত্যা, হামলা ও মামলার শিকার হয়েছেন। তিনি বিএনপির সাবেক এমপি ইলিয়াস আলী ও কমিশনার চৌধুরী আলমসহ নিখোঁজ নেতাকর্মীদের কথাও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে হাজারো মানুষ শহীদ এবং কমপক্ষে ৩০ হাজার মানুষ আহত হয়েছেন। তিনি রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের ভিত্তিতে ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারের কথা বলেন। ভিন্নমত যেন শত্রুতায় না গড়ায়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের পুনরুত্থান ঠেকানোর কথা বলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।