Web Analytics

সুনামগঞ্জের দিরাই উপজেলার জারলিয়া গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। বুধবার উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এই সহায়তার চাল বিতরণ করা হয়। সোমবার, ২ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে গ্রামটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সংসদ সদস্যের বরাদ্দ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৫০ কেজি করে চাল দেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি পরিবারকে ১০ হাজার টাকার চেক, শুকনো খাবার, শাড়ি ও কম্বল দেওয়া হয়। বেসরকারি সংস্থা ব্র্যাকও ১৩টি পরিবারের প্রত্যেককে নগদ আট হাজার টাকা করে সহায়তা দিয়েছে।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মির্জা মো. আবু সাইদ এবং ভারপ্রাপ্ত খাদ্য পরিদর্শক সুশীতল সরকার। এ সময় দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, জেলা বিএনপির সদস্য আব্দুর রশিদ চৌধুরীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।