Web Analytics

পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি বলেছেন, ঐক্যবদ্ধ আন্দোলন-সংগ্রামের ফসল ৩৬ জুলাই এবং স্বৈরাচারবিরোধী ১৬ বছরের আন্দোলনের মধ্য দিয়ে এর ভিত্তি তৈরি হয়েছে। রোববার রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলায় জাগ্রত জুলাই ফোরামের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভার বিষয় ছিল ‘শহীদদের আত্মত্যাগ আমাদের দায় ও নতুন বাংলাদেশ’।

মন্ত্রী বলেন, ছাত্র-শিক্ষক, কবি-সাহিত্যিক এবং সব শ্রেণি-পেশার মানুষের ঐক্যবদ্ধতার সফল সমাপ্তি ঘটে ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পালিয়ে যাওয়ার মাধ্যমে। জনগণের অধিকার প্রতিষ্ঠায় জীবন দিয়ে ছাত্ররা জাতিকে ঋণী করে গেছেন বলেও তিনি মন্তব্য করেন। রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার মাধ্যমে শহীদদের ঋণ শোধের আহ্বান জানান তিনি।

তিনি বলেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে বিরোধের বদলে ভিন্নমতকে সম্মান জানিয়ে এগোতে হবে এবং গঠনমূলক সমালোচনাই গণতন্ত্রের সৌন্দর্য। জুলাই প্রশ্নে কোনো আপস না করার কথা উল্লেখ করে তিনি জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর অঙ্গীকার স্মরণ করান। সভায় প্রধান আলোচক ছিলেন প্রতিমন্ত্রী নুরুল হক নুর এমপি এবং বিশেষ আলোচক ছিলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এমপি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।