Web Analytics

চট্টগ্রামের বাঁশখালীর কাথরিয়া ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেছেন জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা আইওএমের চিফ অব মিশন লরা টম বন্ডের নেতৃত্বাধীন প্রতিনিধিদল। বুধবার দুপুরে তারা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শোনেন। পরে আইওএমের সহযোগিতায় স্থায়িত্বশীল উন্নয়ন সংস্থা ইপসার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রিপল বিতরণ করা হয়।

পরিদর্শনকালে লরা টম বন্ডে বলেন, ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতি তারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করেছেন এবং ক্ষয়ক্ষতি দেখতে সরাসরি এসেছেন। তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি প্রকাশ করে জানান, এই সহায়তা প্রাথমিক ধাপ মাত্র এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে বন্যাদুর্গতদের সহায়তায় কাজ করবে আইওএম।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, ইপসার পরিচালক মোহাম্মদ শাহজাহানসহ আইওএম ও ইপসার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।