Web Analytics

ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের প্রভাষক ৩০ বছর বয়সী ডা. সজিব সরকার ২০২৪ সালের ১৮ জুলাই উত্তরা এলাকায় জুলাই বিপ্লবের আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। নরসিংদী থেকে তিনি ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে অংশ নিতে রাজধানীতে আসেন এবং আহত আন্দোলনকারীদের প্রাথমিক চিকিৎসা দিতে একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিমে যুক্ত হন। প্রত্যক্ষদর্শীদের মতে, আজমপুর ওভারব্রিজের নিচে আহতদের সেবা দেওয়ার সময় পুলিশ ও আওয়ামী সন্ত্রাসীদের গুলিতে তিনি নিহত হন। পরে তাকে উত্তরা আধুনিক মেডিকেলে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা ‘আমার দেশ’কে জানান, ছাত্রদের ওপর হামলার ঘটনায় সজিব গভীরভাবে ব্যথিত ছিলেন এবং আন্দোলনে যোগদানের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ন্যায়বিচারের প্রার্থনা করেছিলেন। তার বোন সুমাইয়া সরকার স্বর্ণাও সেদিন আহত হন। পিতা হালিম সরকার জানান, ছেলের মরদেহ দ্রুত দাফনের জন্য হুমকি দেওয়া হয়েছিল। পরদিন নরসিংদীর রায়পুরে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

হালিম সরকার তার শহীদ ছেলের নামে একটি মেডিকেল বা সরকারি প্রতিষ্ঠানের নামকরণের দাবি জানান এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার চান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।