Web Analytics

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলার ৩৫টি ইউনিয়নের দেড় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে প্রায় পাঁচ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত চার দিনে পাহাড়ধসে অন্তত ২২ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা চকরিয়া ও পেকুয়ার রাজাখালী, মগনামা ও উজানটিয়া ইউনিয়ন।

বহু বসতবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত। প্রশাসন জানিয়েছে, পাহাড়ধসের ঝুঁকি বেড়ে যাওয়ায় পাহাড়সংলগ্ন এলাকায় মাইকিং করে মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। জেলা প্রশাসন ৬৪৮টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের জন্য কন্ট্রোল রুম চালু করেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত পাঁচ দিনে ৫৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে এবং ১১ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। উত্তাল সাগরের কারণে সাত দিন ধরে টেকনাফ-সেন্টমার্টিনসহ বিভিন্ন নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।