Web Analytics

গাজীপুরের টঙ্গীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য হাজী বিল্লাল হোসেনের বাড়িতে শুক্রবার রাতে হামলা ও গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। প্রায় দেড় থেকে দুইশ জন হামলাকারী বাড়িতে ভাঙচুর চালায় এবং কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এ ঘটনায় বিল্লালের ছেলে আবির হোসেন আলোকসহ অন্তত চারজন আহত হন। গুলির খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

হাজী বিল্লাল হোসেন জানান, জমির ওয়ারিশ সংক্রান্ত জটিলতা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিষয়টি মীমাংসা করে জমি রেজিস্ট্রি করার কথা থাকলেও অপর পক্ষ উপস্থিত হয়নি। পরে স্থানীয় আদনান খান, খোকন পাটোয়ারি ও কাউসারের নেতৃত্বে সন্ত্রাসীরা হামলা চালায় এবং দেশীয় অস্ত্র ও বোমা সদৃশ বস্তু ব্যবহার করে। আহতদের টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয় এবং নাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।