Web Analytics

বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন বলেছেন, দেশের তরুণ প্রজন্ম ধীরে ধীরে ধৈর্য ও বিশ্লেষণ ক্ষমতা হারাচ্ছে। রোববার সকালে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার ২৭ শতাংশ তরুণ হলেও তারা অনেকটা ‘ইনস্ট্যান্ট কফির’ মতো আচরণ করছে—তাৎক্ষণিক মন্তব্য ও প্রতিক্রিয়া দিচ্ছে, কিন্তু গভীরভাবে বিশ্লেষণ করছে না। এ প্রবণতা গবেষণা ও উদ্ভাবনের পথে বাধা সৃষ্টি করছে বলে তিনি সতর্ক করেন।

মন্ত্রী আরও বলেন, বর্তমানে তরুণদের একমাত্র আগ্রহ ফেসবুকে লাইভ হওয়া ও ভাইরাল হওয়া, যা নৈতিক অবক্ষয়ের ইঙ্গিত দেয়। তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান, পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে গুজব ছড়ানোর আগে তথ্য যাচাই করতে। তিনি জানান, গুজব রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নেওয়া হবে। ফেসবুকের ওপর অতিরিক্ত নির্ভরশীলতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই সচেতন না হলে শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হবে।

তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে মেধাসম্পদ সুরক্ষায় কার্যকর উদ্যোগ নিতে এবং গবেষণামুখী পরিবেশ গড়ে তুলতে আহ্বান জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।