Web Analytics

স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় ভোলার লালমোহনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে। শুক্রবার সন্ধ্যার পর উপজেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে চৌরাস্তার মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রমের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে বাংলাদেশের জন্য আনন্দের বিষয় বলে উল্লেখ করেন। তারা বলেন, লালমোহনের মানুষ বিশেষভাবে তাকে নিয়ে গর্বিত।

বক্তাদের ভাষ্য অনুযায়ী, সংসদ সদস্য হওয়ার পর তিনি জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হন এবং পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নেন। এ জন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান। মিছিলে উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, যুবদল নেতা শাহিনুল ইসলাম কবির হাওলাদার ও কাজী হাসানসহ উপজেলা ও পৌর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।