Web Analytics

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন পরিচালিত ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি এবং এডহক কমিটি বাতিলের অফিস আদেশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার, ২ নভেম্বর রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

আদালত একই সঙ্গে এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছেন। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন, যিনি আদালতের আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী জানান, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হতে পারে।

এর আগে ১৯ অক্টোবর ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও এডহক কমিটি বাতিল করে অফিস আদেশ জারি করে। আদেশে বলা হয়, ১৬ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া হয়। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হলে শুনানি শেষে হাইকোর্ট অফিস আদেশটির কার্যকারিতা স্থগিত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।