Web Analytics

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্তবর্তী নাফ নদীতে শনিবার সন্ধ্যা ৬টার দিকে বিজিবি ও এক সশস্ত্র ডাকাত দলের মধ্যে গোলাগুলি হয়। এ ঘটনায় দুই রোহিঙ্গা জেলেকে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, মাছ ধরার সময় দুই রোহিঙ্গা জেলে একটি ডিঙ্গি নৌকায় ছিলেন। এ সময় ইঞ্জিনচালিত একটি নৌকায় থাকা সশস্ত্র গ্রুপ তাদের ধাওয়া করে এবং পরে তাদের নৌকাটি টেনে নিয়ে যায়।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জহিরুল ইসলাম জানান, হ্নীলা বিওপি থেকে প্রায় ১.৫ কিলোমিটার উত্তরে এবং শূন্য রেখা থেকে ৪০০ মিটার ভেতরে স্লুইসগেট-সংলগ্ন নাফ নদীতে সশস্ত্র গ্রুপটি তিন রাউন্ড গুলি ছোড়ে। পরে তারা নৌকাটি ছিনতাই করে মিয়ানমারের খরের দ্বীপের দিকে পালানোর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে ৫–৬ রাউন্ড গুলি ছোড়ে।

ঘটনার পর কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের দুই জেলে বিজিবির হেফাজতে নেওয়া হয়। বিজিবি জানিয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।