Web Analytics

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন। তিনি আগামী ২ জুলাই ঢাকা থেকে ইরানের উদ্দেশে রওনা দেবেন এবং বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নেবেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আয়াতুল্লাহ খামেনির রাষ্ট্রীয় অনুষ্ঠান ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম ও মাশহাদ শহরে অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের আরও কয়েকজন সদস্য নিজ উদ্যোগে জানাজায় যোগ দিতে ইরানে যাবেন। ইরানের কর্তৃপক্ষ আশা করছে, জানাজা ও দাফন অনুষ্ঠানে প্রায় ২ কোটি মানুষের সমাগম হবে।

মেহর নিউজের তথ্যমতে, ৪ জুলাই তেহরান ও কোমে আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে খামেনির দাফন সম্পন্ন হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।