Web Analytics

ইরানের বিপ্লবী গার্ডের বিমানবাহিনীর কমান্ডার সাইয়েদ মজিদ মুসাভি সতর্ক করে বলেছেন, চলমান যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনায় ইরান যুক্তরাষ্ট্রকে ‘চূড়ান্ত জবাব’ দিতে সম্পূর্ণ প্রস্তুত। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি চলমান কূটনৈতিক প্রচেষ্টার সমালোচনা করে বলেন, শত্রুর সঙ্গে আলোচনা মানেই ক্ষতি। মুসাভি জানান, ইরানের বিমানবাহিনী, যারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির দায়িত্বে রয়েছে, বর্তমানে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে এবং সর্বাধিনায়কের নির্দেশ পেলেই প্রতিক্রিয়ায় প্রস্তুত।

এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করে যে, বন্দর আব্বাসের হরমোজগান অঞ্চলে যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী কর্মকাণ্ড’ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই অভিযোগ এমন সময়ে এসেছে যখন শান্তি আলোচনা চলমান, কিন্তু ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক আবারও উত্তেজনাপূর্ণ হয়ে উঠছে।

ইরানের এই সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে যে, যুদ্ধবিরতি ভঙ্গ অব্যাহত থাকলে পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হতে পারে এবং দেশটি তাৎক্ষণিক প্রতিশোধের জন্য প্রস্তুত।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।