Web Analytics

ইভ্যালি ডটকম লিমিটেডের মালিক মো. রাসেল (৪৩) ও তার স্ত্রী শামীমা নাসরিনের (৪০)-এর বিরুদ্ধে ৩১০ কোটি ৯৯ লাখ ১৩ হাজার ৪০৭ টাকা আত্মসাতের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি। সোমবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ মার্চ ঢাকার কাফরুল থানায় এ মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ২০১৮ সালের ১৬ ডিসেম্বর থেকে ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত তারা ও অজ্ঞাতনামা সহযোগীরা অনলাইনে পণ্য বিক্রির নামে গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করেননি। এছাড়া বিভিন্ন মার্চেন্ট প্রতিষ্ঠানের কাছ থেকে পণ্য কিনে মূল্য পরিশোধ না করে অর্থ আত্মসাৎ করেছেন। আত্মসাৎকৃত অর্থ দিয়ে বিলাসবহুল গাড়ি ক্রয়, সম্পদ অর্জন ও বিদেশ ভ্রমণসহ ভোগ-বিলাসে ব্যয় করেছেন।

সিআইডি জানিয়েছে, ইভ্যালির কার্যক্রমের মাধ্যমে হাজার হাজার গ্রাহক ও মার্চেন্ট প্রতারিত হয়েছেন। আত্মসাৎকৃত অর্থের হদিস ও সহযোগীদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।