Web Analytics

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বৃহস্পতিবার সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলার মেহেরনামা মুরাপাড়ায় শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেন। সকাল সাড়ে ৯টার দিকে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দুই বছরেও ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচারব্যবস্থার দুর্বলতা। তিনি অভিযোগ করেন, শেখ হাসিনা রাজনীতি টিকিয়ে রাখতে নানা অপকৌশল ব্যবহার করছেন এবং বাংলাদেশের জনগণই তা প্রতিহত করবে।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও ওয়াসিমের বাবা শফিউল আলম। নাসির উদ্দিন বলেন, খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করতে পারলেই জুলাই-আগস্টের সব শহীদের আত্মা শান্তি পাবে। শফিউল আলম বলেন, দুই বছরেও মামলার কোনো অগ্রগতি নেই এবং হত্যার নির্দেশদাতারও বিচার হওয়া উচিত।

২০২৪ সালের ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুর ষোলশহরে আন্দোলনকারীদের ওপর পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগ হামলা চালালে চট্টগ্রাম কলেজের ছাত্র ওয়াসিম আকরাম নিহত হন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।