সনাতন ধর্মীয় পঞ্জিকা অনুসারে ফরিদপুরের নগরকান্দায় আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা উৎসব পালিত হয়েছে। রথযাত্রা উদযাপন কমিটির আয়োজনে অনুষ্ঠানের উদ্বোধন করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এমপি। দুপুরে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাংজগদিয়া সার্বজনীন কালীমন্দির থেকে রথযাত্রা শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুখা পশ্চিমপাড়া দুর্গামন্দিরে গিয়ে শেষ হয়।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে হিন্দু ধর্মাবলম্বী নারী-পুরুষ রথযাত্রায় অংশ নেন এবং প্রতিমন্ত্রীর উপস্থিতিতে আনন্দ প্রকাশ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। উৎসবটি ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সামাজিক সম্প্রীতির প্রতীক হিসেবে পালিত হয়।
বিশ্বাস করা হয়, রথের দড়ি টানলে পাপ মোচন হয় এবং শত যজ্ঞের সমান পূণ্য লাভ হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যেও যুগের পর যুগ টিকে থাকবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।