Web Analytics

লিবিয়ার পূর্বাঞ্চলীয় পার্লামেন্ট ২০ অক্টোবর তুরস্কের সঙ্গে সমুদ্রসীমা চুক্তি অনুমোদন করেছে। দীর্ঘদিনের বিভাজন সত্ত্বেও ভূমধ্যসাগরের এই প্রশ্নে পূর্ব ও পশ্চিম লিবিয়া একই অবস্থানে এসেছে। ২০১৯ সালের ২৭ নভেম্বর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ও ত্রিপোলিভিত্তিক জাতিসংঘ স্বীকৃত লিবিয়া সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী ফায়েজ আল সাররাজ চুক্তিটিতে সই করেন। এর লক্ষ্য পূর্ব ভূমধ্যসাগরে দুই দেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও সমুদ্রসীমা নির্ধারণ করা।

চুক্তিটির বিরোধিতা করছে মিসর, ইউরোপীয় ইউনিয়ন, গ্রিস ও ইসরাইল। মিসরের দাবি, এতে ভূমধ্যসাগরে তাদের সমুদ্রসীমা ও অর্থনৈতিক অঞ্চলের অধিকার ক্ষুণ্ণ হবে। তুরস্কের সঙ্গে খলিফা হাফতারের সামরিক ঘনিষ্ঠতা এবং পূর্ব লিবিয়ায় তুর্কি বাহিনীর সম্ভাব্য উপস্থিতিও কায়রোর উদ্বেগ বাড়িয়েছে। ইইউ বলছে, চুক্তিটি গ্রিস ও সাইপ্রাসের সার্বভৌম জলসীমার অধিকার লঙ্ঘন করে এবং জাতিসংঘের সমুদ্র আইনবিষয়ক সনদের পরিপন্থি।

ইসরাইলের অভিযোগ, চুক্তিটি পূর্ব ভূমধ্যসাগরের স্থিতিশীলতা নষ্ট করছে এবং গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে তাদের পাইপলাইন ও গ্যাস উত্তোলন প্রকল্পের জন্য কৌশলগত হুমকি। তুরস্ক বলছে, চুক্তিটি আন্তর্জাতিক আইন ও ন্যায্যতার ভিত্তিতে কার্যকর হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, আঙ্কারা বিরোধীদের আপত্তিকে গুরুত্ব দেবে না।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।