Web Analytics

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার মানোন্নয়ন ও দক্ষ শিক্ষক তৈরির লক্ষ্যে ‘অ্যাপ্লাইড আইসিটি’ বিষয়ে প্রথম পর্বের পাঁচ দিনব্যাপী মাস্টার ট্রেইনার প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে অনলাইন প্ল্যাটফর্মে এর সমাপনী অনুষ্ঠান হয়। জাতীয় বিশ্ববিদ্যালয় ও ইউনিসেফের কারিগরি সহযোগিতায় স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রণীত বিষয়টির ওপর প্রশিক্ষণটি পরিচালিত হয়।

১৭ নভেম্বর থেকে ঢাকা, চট্টগ্রাম, যশোর, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহীর ছয়টি ভেন্যুতে একযোগে ছয়টি ব্যাচে ১৮০ জন শিক্ষক প্রশিক্ষণে অংশ নেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।

ভাইস-চ্যান্সেলর বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে উচ্চশিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির যথাযথ ব্যবহার শিক্ষার্থীদের দক্ষতা, সৃজনশীলতা ও কর্মক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, প্রশিক্ষণ সম্পন্নকারী মাস্টার ট্রেইনাররা নিজ নিজ অঞ্চলে অন্য শিক্ষকদের ইন-হাউস প্রশিক্ষণ দেবেন। অনুষ্ঠানে ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসাইন, ড. সরদার মো. কেরামত আলী ও রোকেয়া পারভীন বিশেষ অতিথি ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।