মেট্রোরেল নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এমআরটি লাইন-১ এবং এমআরটি লাইন-৫-এর নর্দার্ন রুটের চারটি গুরুত্বপূর্ণ প্যাকেজের নির্মাণ চুক্তি সই করেছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে এমআরটি লাইন-৬ ডিপো এলাকায় মেট্রোরেল ভবনের সম্মেলনকক্ষে চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।
লাইন-১-এর সিপি-০২ প্যাকেজে ডিপোর জন্য ওয়ার্কশপ, স্ট্যাবলিং শেড ও অপারেশন ম্যানেজমেন্ট সেন্টারসহ ৪৯টি আধুনিক স্থাপনা নির্মাণ করবে SINOHYDRO-SEBCL JV। সিপি-০৭ প্যাকেজে CREC-MIL-MBEC JV পাতাল পথ থেকে উড়াল পথে যাওয়ার ট্রানজিশন পয়েন্ট থেকে বালু নদীর শুরু পর্যন্ত ৫.০০৭ কিলোমিটার ভায়াডাক্ট এবং জোয়ার সাহারা, বোয়ালিয়া ও মস্তুলে তিনটি এলিভেটেড স্টেশন নির্মাণ করবে।
লাইন-৫ নর্দার্ন রুটের সিপি-০২ প্যাকেজে CPC-HANIL JV প্রশাসনিক ভবন, স্ট্যাবলিং ইয়ার্ড, ওয়ারহাউজ ও ওয়ার্কশপ শেড নির্মাণ করবে। সিপি-০৩ প্যাকেজে CREC-MIL-MBEC JV মোট ৬.৫০ কিলোমিটার এলিভেটেড রেললাইন ও পাঁচটি স্টেশন নির্মাণ করবে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক নিরাপত্তা, গুণগত মান, সময়মতো কাজ শেষ, পরিবেশগত প্রভাব বিবেচনা এবং সমন্বয়ের ওপর গুরুত্ব দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।