Web Analytics

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভারত থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়া হলে দেশের আইন অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে এবং পরে তাকে জেলে যেতে হবে। মঙ্গলবার দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নবিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শামা ওবায়েদ বলেন, একজন দণ্ডপ্রাপ্ত আসামি কোথায় বসে কী বলছে, সেটি বিবেচ্য বিষয় নয়। তিনি শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে বলেন, তার দলের বহু লোক ভারতে পালিয়ে আছে। তার ভাষ্য অনুযায়ী, অপরাধী প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশ সরকার ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করছে এবং ভারতের বিচার বিভাগও বিষয়টি দেখছে।

মক্কা প্যাক্টে বাংলাদেশের যোগদানের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে নতুন কোনো ফোরাম বা গোষ্ঠীতে যোগ দেওয়ার আগে সরকার দেশের পররাষ্ট্রনীতিকে অগ্রাধিকার দেবে এবং তা মানুষের স্বার্থসংশ্লিষ্ট ও উপকারী কি না বিবেচনা করবে। সভায় মাদারীপুরের জেলা প্রশাসক, কয়েকজন সংসদ সদস্য, পুলিশ সুপার এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।